• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ১৩:০৩ অপরাহ্ণ
পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারের মতো জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা।

‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। চলতি বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন। পাস করেছে ৩ লাখ ৩৩ ৮৬৪ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৫৩ জন।


‎অন্যদিকে ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৪৪ জন।