• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার, ৪ অস্ত্রসহ ৭৯ রাউন্ড গুলি উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
টেকনাফে শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার, ৪ অস্ত্রসহ ৭৯ রাউন্ড গুলি উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,


‎কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতি মামলার আসামি চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আব্দুল খালেক ওরফে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করেছে পুলিশ।
‎পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার কালুর দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদের পাঁচ সহযোগী পালিয়ে যায়।
‎অভিযানকালে স্থানীয়দের সহায়তায় নম্বরবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নাহিদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল ও দুই রাউন্ড গুলি, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি সাদা রঙের অ্যাঙ্কলেট এবং রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
‎পুলিশের দাবি, গ্রেপ্তার আব্দুল খালেক ওরফে নাহিদ টেকনাফের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
‎এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ ও পলাতক তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নং-৪৮/৬৫৯, তারিখ ১০ আগস্ট ২০২৬, ধারা ১৯(এ)/১৯(এফ), The Arms Act, 1878-এ রুজু করা হয়েছে।
‎পলাতক পাঁচ সহযোগীকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।