• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিটনেসবিহীন গাড়ি ও লঙ্ঘন দিব্যি চলছে কেন সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্যারিস্টার জাইমা রহমানের

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ণ
ফিটনেসবিহীন গাড়ি ও লঙ্ঘন দিব্যি চলছে কেন সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্যারিস্টার জাইমা রহমানের
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে গিয়ে ড্রাইভিং টেস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সেই অভিজ্ঞতা থেকে দেশের সড়কব্যবস্থা ও ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

‎দেশের সড়ক নিরাপত্তাব্যবস্থায় আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যা রয়েছে উল্লেখ করে ‘ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া চালনা আর নানা লঙ্ঘন দিব্যি চলছে কেন’—এ নিয়ে প্রশ্ন তুলেন জাইমা রহমান।

‎বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব ভাবনা তুলে ধরেন। পোস্টে শৈশবে খেলনা গাড়ির স্টিয়ারিংয়ে ধরে রাখা একটি সুন্দর মুহূর্তের ছবি যুক্ত করেন তিনি।

‎পোস্টে জাইমা রহমান জানান, ১০ বছরেরও বেশি সময় আগে লন্ডনে প্রথম ড্রাইভিং পরীক্ষা দিয়েছিলেন তিনি। গত সপ্তাহে বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দেন। দুই পরীক্ষাতেই প্রথমবারে উত্তীর্ণ হয়েছেন তিনি।

‎তবে গাড়ি চালানোর বাস্তবতার জন্য একটি পরীক্ষা তাকে যতটা প্রস্তুত করেছে, অন্যটি ততটা করেনি বলে উল্লেখ করেন জাইমা। পোস্টে তিনি লেখেন, ‘এখানকার পুরো প্রক্রিয়াটির ভেতর দিয়ে যেতে যেতে আমি কেবল ড্রাইভিং টেস্ট বা লাইসেন্স নিয়ে ভাবিনি। ভেবেছি আমাদের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে, আর সেই সড়ক নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যবস্থাগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে।’



‎জাইমা রহমানের মতে, ‘অনেক তরুণ বাংলাদেশির, বিশেষ করে ঢাকার তরুণদের, একটি মৌলিক হতাশা আছে: আমাদের কাছ থেকে নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হয় এমন একটি ব্যবস্থার ভেতরে, যেটি সব সময় নিরাপদ বা অনুমানযোগ্য মনে হয় না।