অনলাইন ডেক্স,
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
প্রধানমন্ত্রীর সাথে এই চার নেতার সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে স্থায়ী কমিটির এই চার সদস্য শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গত ১৫ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই চার সদস্যকে (রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মোঃ ইসমাইল জবিউল্লাহ) মনোনীত দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপি আশা প্রকাশ করে যে, চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরে সদস্যদের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।