বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত রুহুল কবীর রিজভী

Mofossal Barta
প্রকাশিত August 20, 2026, 21:30 PM
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত রুহুল কবীর রিজভী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

‎বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র গঠনতন্ত্রের ৭ এর (খ) ৬ ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

‎এতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

‎রুহুল কবির রিজভী আহমেদ বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।