বিমানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী হলেন আফরোজা খানম

Mofossal Barta
প্রকাশিত August 22, 2026, 10:41 AM
বিমানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী হলেন আফরোজা খানম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,


‎বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

‎শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‎অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন।

‎মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন?

‎রশিদুজ্জামান মিল্লাত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বও রয়েছেন।