মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

Mofossal Barta
প্রকাশিত September 5, 2026, 15:32 PM
মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

‎নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার বিভিন্ন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। এ ব্যবস্থার আওতায় ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও থাকবে। এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ভিড়ের মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে নারীরা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় এসব নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

‎এ উদ্যোগের ফলে মদিনায় চাকরি, কেনাকাটা, ভ্রমণ কিংবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তারা কাছাকাছি মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ পাবেন।