‎২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

Mofossal Barta
প্রকাশিত September 5, 2026, 16:00 PM
‎২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎দুই দিনের সফরে আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর।

‎এদিকে সুপ্রিয় সন্তানকে রাষ্ট্রপতির আসনে পেয়ে আনন্দিত ঠাকুরগাঁওবাসী তাকে বরণে সম্পূর্ণভাবে প্রস্তুত। আগামীকাল রোববার ও সোমবার দুই দিনের এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে এক অভূতপূর্ব উৎসবের আমেজ। শহরের প্রধান সড়ক, আইল্যান্ড ও গুরুত্বপূর্ণ ভবনে পড়েছে নতুন রঙের পোঁচ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে চারপাশ। একই সঙ্গে স্থানীয় সুধীসমাজ ও সর্বস্তরের মানুষের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজনের জোর প্রস্তুতি চলছে।

‎রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রথম দিন রবিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন জেলা সার্কিট হাউসে। রাষ্ট্রপতি সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

‎এরপর রাষ্ট্রপতি শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।