শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Mofossal Barta
প্রকাশিত September 9, 2026, 09:57 AM
শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গ্রেফতারের পর তাকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বক্তব্য দিচ্ছেন, সেটি বিবেচনার বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফেরাতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।

‎তিনি আরও বলেন, বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এবং এরপর তাকে কারাগারে যেতে হবে।

‎এদিকে মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

‎তিনি বলেন, কোনো জোটে যুক্ত হলে তা দেশের জন্য কতটা উপকারী হবে, সেটিও বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।