নরসিংদী চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত September 29, 2026, 14:03 PM
নরসিংদী চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
‎
‎নরসিংদীর পলাশে চাচীকে ধ’র্ষ’ণ ও এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে করা মা’ম’লায় প্রধান আ’সা’মি অপূর্ব চন্দ্র দাসকে গ্রে’প্তা’র করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
‎পিবিআই জানায়, ২০ বছর বয়সী অপূর্ব উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। মা’ম’লার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। এ সুযোগে গত বছরের ২০ জুন রাতে বসতঘরে ওই নারীকে জোরপূর্বক ধ’র্ষ’ণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পরে ওই নারী অন্তঃসত্ত্বা হন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির পিতৃপরিচয় ও নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হলে আদালতে মা’ম’লা করেন তিনি।
‎মা’ম’লার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে অবস্থান শনাক্ত করে ২৭ সেপ্টেম্বর পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্বকে গ্রে’প্তা’র করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মা’ম’লার তদন্ত চলছে।