দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন দিল দুর্বৃত্তরা

Mofossal Barta
প্রকাশিত September 25, 2026, 19:44 PM
দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন দিল দুর্বৃত্তরা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুমকি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিনের বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘর ও কবুতরের বাসায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
‎
‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন (মরহুম শাহ আলম আকনের মেজো ছেলে) অভিযোগ করে বলেন, আমরা কখনও প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনো ক্ষতিও করিনি। আজ আমার পরিবার নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলো।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।