সাংবাদিক ছিদ্দিক কে পুনরায় ইতালির নাম্বার দিয়ে হুমকি আসামীদের

Mofossal Barta
প্রকাশিত September 29, 2026, 16:05 PM
সাংবাদিক ছিদ্দিক কে পুনরায় ইতালির নাম্বার দিয়ে হুমকি আসামীদের
সংবাদটি শেয়ার করুন....

বিশেষ প্রতিনিধি ঃ- ঢাকা মিরপুর -১, শাহআলী থানাধীন সাংবাদিক ছিদ্দিক ( দৈনিক বাংলা ৭১ পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক ও মিরপুর প্রেসক্লাব এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক)বৃহত্তর মিরপুরে বসবাসকারি আবাসন খাতের প্রতারক চক্র ও অবৈধ দখলবাজদের বিরুদ্ধে দির্ঘ অনুসন্ধান শেষে তথ্য প্রমান সহ বিগত ৭ জুলাই ২০২৬ জাতীয় প্রেসক্লাব বেশ কয়েকটি আবাসন কোম্পানি কে বিনিয়োগের নামে মোটা অংকের লাভের চেক ও ফ্ল্যাট বায়না রেজিঃ করে ধংস করে দেয়ার তথ্য প্রমান সহ কয়েকজনের নাম উল্লেখ পূর্বক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং তার পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল সংবাদ পরিবেশন করেন।
‎এতে ক্ষিপ্ত হয়ে প্রতারক চক্র ও অবৈধ দখলবাজরা বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। বিগত ০৫ আগস্ট ২০২৬ সঙ্গবদ্ধ সন্ত্রাসী চক্র টি সাংবাদিক ছিদ্দিক কে হত্যাকরে গুম করার পরিকল্পনা করলে সোর্সের মাধ্যমে জানতে পেরে বরিশালে অবস্হান করায় অনলাইনের মাধ্যমে শাহআলী থানায় একটি জিডি করেন যার নং- ৩২১ তারিখ ০৬ আগস্ট ২০২৬। যা আদালতের আদেশ মোতাবেক তদন্ত ভার এস, আই রুবেল এর উপর রয়েছে। এ প্রতিবেদক কে সাংবাদিক ছিদ্দিক জানায় ঢাকায় এসে বিগত ০৭ আগস্ট ২০২৬ মহামান্য হাকিম আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।
‎তিনি আরও জানায় এ সংবাদ প্রতারক চক্র ও অবৈধ দখলবাজরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বিগত ০৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা অনুমান ৭-৩০ ঘটিকার সময় শাহআলী থানাধীন চিড়িয়াখানা মেইন রোডের পাশে সুজনের চায়ের দোকানের সামনে দাড়িয়ে চা পানরত অবস্থায় ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল আক্রমণ করে ও মারধর করে অপহরণের চেষ্টা করে। তাকে টেনে হিচরে বেশকিছুদুর নিয়ে গাড়িতে তোলার চেষ্টা করলে স্হানীয়দের সহায়তায় উদ্ধার হয় তবে তার সাথে থাকা নিজ গাড়ি ঢাকা মেট্রো – ট -২২-৩৬৮৮ বিক্রির নগদ ১০,০০০০০/-( দশ) লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
‎এ প্রতিবেদক কে স্হানীয়রা জানায় উদ্ধার হয়ে সাংবাদিক তার ভাগ্নে কে নিয়ে শাহআলী থানায় গিয়ে অফিসার ইনচার্জ কে বিষয় টি অবহিত করলে তাকে চিকিৎসার পরামর্শ দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত অনুমান ২-০০ ঘটিকায় থানায় উপস্থিত হয়ে ০৫(পাঁচ) জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন কে আসামী করে মামলা দায়ের করে যার থানা মামলা নং- ০৬ তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৬। মামলা টি দূর্বল করার লক্ষে শাহআলী থানার তদন্ত অসি এজাহারে অপহরণ চেষ্টা ও টাকা লুটের বিষয় টি প্রাথমিক ধারা তথ্য বিবরনীতে বাদ দিয়ে যায়।
‎আসামীরা প্রভাবশালী ও বিত্তশালী হওয়ার কারনে তাদের কে রক্ষা করাতেই উল্টো সাংবাদিক ছিদ্দিক কে ০১ নং আসামী করে মোট ০৯ জনের বিরুদ্ধে মামলা নেয় যার থানা মামলা নং- ০৭ তারিখ ও সময় একই দিয়ে হয়রানি মূলক মামলা গ্রহন করেন থানা। আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও মামলার আইও গ্রেফতার না করে বাদীকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আসামীদের ০৬ দিন পরে আদালত থেকে জামিন নেয়ার সহায়তা করেন বলে অভিযোগ করেন বাদী।
‎আসামীরা জামিনে এসে পুনরায় বিভিন্ন ভাবে মামলা তুলেনেয়ার হুমকি দিতে থাকে।
‎এক পর্যায়ে +৩৯৩৫৩৩৩৫৬২০৫ যার কান্ট্রি কোড (+৩৯) ইতালি নাম্বার দিয়ে সাংবাদিক ছিদ্দিক এর মুঠো ফোনের whatsapp নাম্বারে ফোন করে গাল মন্দ ও প্রান নাশের হুমকি দেয়। যা মামলার আইও এবং জিডির তদন্ত কর্মকর্তাকে অবহীত করেন।
‎যার কারনে মামলার বাদী
‎সাংবাদিক ছিদ্দিক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
‎এ বিষয় আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সহ বিচার বিভাগের সহযোগিতা কামনা করছেন মামলার বাদী সাংবাদিক ছিদ্দিক।