পিংক বাসের ধাক্কায় ভাঙল ল্যাম্পপোস্ট চালকের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা

Mofossal Barta
প্রকাশিত October 7, 2026, 11:15 AM
পিংক বাসের ধাক্কায় ভাঙল ল্যাম্পপোস্ট চালকের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীর কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় পিংক বাসের ধাক্কায় একটি ল্যাম্পপোস্ট ভেঙে যাওয়ার ঘটনায় বাসটি আটক করে রাখে ট্রাফিক পুলিশ। এ সময় বাসের নারীচালকের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পিংক বাসটি আটকে রাখে ট্রাফিক পুলিশ। নারীচালকের অভিযোগ, ল্যাম্পপোস্ট ভেঙে যাওয়ার ঘটনায় তাদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের চেষ্টা করা হয়।
‎
‎ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমাদের বাসটি আটকে রাখা হয়। আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করার জন্যই গাড়ি আটকে রাখা হয়েছে।’
‎
‎ল্যাম্পপোস্ট ভাঙার প্রশ্নে অন্য এক পরিবহনের বাসকে দুষলেন পিংক বাসচালক।
‎
‎তিনি বলেন, ‘বসুমতি বাস আমাদের চাপ দিয়েছে। তাই দুর্ঘটনাটি ঘটেছে। (এটা শুনে) ট্রাফিক পুলিশ আমাদের বলেন, চাপ সামলাতে পারেন না তাহলে কেন বাস চালাতে নামছেন।’
‎
‎এ সময় ট্রাফিক পুলিশের সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনি একটা দুর্ঘটনা ঘটিয়েছেন, এটা আপনাকে সমাধান করতে হবে না।’
‎
‎এসব অভিযোগ অস্বীকার করেন দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য। তিনি বলেন, ‘২০ হাজার টাকা আমি চাইব কেন? টাকা চাইছে ঠিকাদার। এটা কি আমার সিগন্যাল? আমার কর্তৃপক্ষ বলেছে বাসটা থাকবে।’
‎
‎এ সময় চালক ও ট্রাফিক পুলিশের মধ্যে আরও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাফিক পুলিশ বাসচালকের কাছে বসুমতি বাসটির নম্বর জানতে চান এবং বলেন, ‘নম্বর পেলে ওই বাসটিও আটক করা হবে।’
‎
‎জবাবে পিংক বাসের নারীচালক বলেন, ‘আপনি সিসিটিভি ক্যামেরা চেক করেন। আমি কীভাবে নম্বর দেব? আমাদের ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার করা নিষেধ। তাহলে আমরা কীভাবে বসুমতি বাসের নম্বর নেব?’
‎
‎তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তারা ট্রাফিক পুলিশের কাছে বিষয়টি জানালেও বসুমতি বাসটি আটক করা হয়নি। বরং তাদের বাসটি আটক করা হয়েছে।
‎
‎চালক বলেন, ‘অভিযোগ যখন জানিয়েছি, চাইলে তখনই ওই বাসটা আটকাতে পারত। কিন্তু সেটি না করে আমাদের গাড়িটা আটকালো।