জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Mofossal Barta
প্রকাশিত October 14, 2026, 13:52 PM
জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:
‎
‎‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ রিভার ভিউ পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমেদ, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া প্রমুখ।
‎
‎সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সমাজকর্মী নুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।