নরসিংদীতে শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 13, 2026, 19:59 PM
নরসিংদীতে শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
‎নরসিংদীর শিবপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
‎মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
‎শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মানিক সহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎আলোচনা সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপক দলের পরিচালনায় একটি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।