দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

Mofossal Barta
প্রকাশিত October 10, 2026, 16:36 PM
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে।
‎
‎
‎
‎আজ শনিবার (১০ অক্টোবর) বিকালে দেয়া পোস্টে কুণাল ঘোষ বলেন, ‘দিদিকে পুলিশ গ্রেফতার করল’। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে মমতার আটকের খবর দেয়া হয়েছে। খবরে বলা হয়েছে, দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসার পর মমতাসহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।
‎
‎
‎
‎বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি। সঙ্গে যোগ দিয়েছে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলো। আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় তারা।
‎
‎
‎
‎এই আন্দোলনে সংহতি প্রকাশ করে সদলবলে দিল্লি বিক্ষোভে যোগ দেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা। আজ সকালে সাউথ অ্যাভিনিউয়ে একটি বাসভবনের সামনে ধর্নায় বসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা।
‎
‎
‎
‎দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না থেকে সরে যেতে বলে। দিল্লিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে বলে জানানো হয়। তবে পুলিশি নির্দেশ উপেক্ষা করেই তারা ধর্না চালিয়ে যান। এরপর তাদের আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
‎
‎
‎
‎এর আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করে পুলিশ। শনিবার সকালে যন্তর মন্তর রোডে কেরালা হাউসের কাছে তাকে আটক করা হয়। এরপর তাকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে নেওয়া হয়।
‎
‎
‎
‎কেরালার সিপিআই(এম) নেতা ও রাজ্যসভার সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালসহ আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
‎
‎
‎