অনলাইন ডেক্স,
রাজধানীর বিমানবন্দর সড়কে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট গোলচত্বরে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধের কারণে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তাদের মধ্যে বিভিন্ন ফ্লাইটের যাত্রীও রয়েছেন।
অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আশপাশের সড়কেও ছড়িয়ে পড়েছে যানজট। গণপরিবহনে আটকে পড়া অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস থেকে নেমে হেঁটে রওনা হন। বিমানবন্দরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিমানবন্দর পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) মো. আবু সাঈদ জানান, দুপুর থেকে শ্রমিকরা বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছেন। এতে বিভিন্ন পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।