ফেসবুক-টিকটক-হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ

Mofossal Barta
প্রকাশিত July 28, 2024, 16:25 PM
ফেসবুক-টিকটক-হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
মোবাইল ইন্টারনেট ফিরলেও বন্ধ থাকছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম। রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট। তবে গ্রাহকরা বলছেন, শুরুতেই ধীরগতি পাচ্ছেন।

মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে জানা যায়, আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন বার্তা আদান-প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি এক ও  তিন দিনের ডাটা প্যাকেজ করার ব্যাপারেও বলা হয়। 

এদিকে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে তলব করেছে বিটিআরসি। তাদের ৩ দিন সময় দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী—বুধবারের (৩১ জুলাই) মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।