• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

‎শনিবার ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‌‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’

‎ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি’র প্রতিনিধিদের দুই দফা বৈঠক হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় ছিলেন।

‎আজ শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

‎সিজেপি’র পক্ষ থেকে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।