• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,


‎স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা সরাসরি দেখার জন্য সারা দেশে আকস্মিকভাবে হাসপাতালসমূহ পরিদর্শন করা হচ্ছে। শিগগিরই দেশে আরও চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ইতোমধ্যে সারা দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।
‎শনিবার (২৫ জুলাই) দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


‎তিনি বলেন, নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুত রয়েছে।

‎মন্ত্রী হাসপাতাল ঘুরে পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।