• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ভারতের উত্তরপ্রদেশের আমরোহা বিভাগে এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন। এমন অস্বাভাবিক বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‎ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিন বোন হিন্দু ধর্ম রীতিতে এক যুবককে বিয়ে করছেন। ওই যুবক তার তিন বধূকে নিয়ে সাতবার আগুনের পাশ দিয়ে ঘোরেন। এরপর তাদের কপালে সিঁদুর লাগিয়ে দেন।

‎সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তিন বোনের নাম সারোজ, সাবিত্রি এবং সন্তোষ। তাদের বাড়ি আমরোহার ধোরিয়া গ্রামে। কেউ কেউ বলছেন এই তিনজনের মধ্যে দুজন আপন বোন আর আরেকজন তাদের চাচাত বোন। তবে সামাজিকমাধ্যমে অনেকে বলেছেন তাদের তিনজনই আপন বোন।

‎আর ওই বর ও যুবকের নাম বিকাশ। তিনি বিক্কু নামে পরিচিত। আলোচিত এ যুবক নারীদের সোশ্যাল মিডিয়া কনটেন্টের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।