অনলাইন ডেক্স,
মাদক মামলায় আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে অভিনব কৌশল নিয়েছে পুলিশ। পুলিশের পোশাক নয়, লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের বেশ ধারণ করে ফসলের মাঠে গিয়ে শেষ পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার সুশীল (পূর্ণ নাম পুলিশের নথি অনুযায়ী), নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ প্রায় তিন মাস আগে সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালালেও তিনি প্রতিবারই কৌশলে পালিয়ে যান।