• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কৃষি জমির মাটি বিক্রি জরিমানা গুনলেন অভিযুক্ত

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
আখাউড়ায় কৃষি জমির মাটি বিক্রি জরিমানা গুনলেন অভিযুক্ত
সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মো. আলম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি রবিবার বিকেলে ঘাগুটিয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া বিজিবি বিওপি সংলগ্ন এলাকার কৃষি জমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উঠিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারা লংঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অর্থদণ্ড আদায় করা হয়।