• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী পবার ডাইঙ্গেরহাট মহিলা কলেজে বিদায় ও নবীন বরণ

Mofossal Barta
প্রকাশিত জুন ২৯, ২০২৪, ২০:২৫ অপরাহ্ণ
রাজশাহী পবার ডাইঙ্গেরহাট মহিলা কলেজে বিদায় ও নবীন বরণ
সংবাদটি শেয়ার করুন....

মুকুল হোসেন, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার ডাইঙ্গেরহাট মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কলেজ মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু।

হুজুরীপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পপি খাতুন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাক্ষ আসলাম আলী।