• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণক্ষেত্র দিল্লির সংসদ ভবন এলাকা, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
রণক্ষেত্র দিল্লির সংসদ ভবন এলাকা, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

‎ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘ/র্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নি/য়ন্ত্রণে ওই এলাকার ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নরেন্দ্র মোদি সরকার।
‎সোমবার (২০ জুলাই) মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) এ অনিয়ম ও দু/র্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষো/ভ কর্মসূচি পালন করে সিজেপি। সংসদের চলমান বাদল অধিবেশনের মধ্যেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।


‎পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লা/ঠিচার্জ, টি/য়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। পাল্টা বিক্ষোভকারীরাও ব্যারিকেড ভে/ঙে এগোনোর চেষ্টা করলে ধস্তা/ধ/স্তির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আ/হত হন।

‎সংঘর্ষের মধ্যেই সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের শান্ত ও অহিং/স থাকার আহ্বান জানায়। দলটি জানায়, যেখানেই বাধার মুখে পড়তে হোক না কেন, শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে।