• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, এবার রাস্তায় নামলেন মমতা

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২১, ২০২৬, ১৯:০৭ অপরাহ্ণ
দিল্লির পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, এবার রাস্তায় নামলেন মমতা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,,

‎ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গেও উ/ত্ত/প্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। শহীদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ জুলাই) কলকাতায় রাস্তায় নামেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। এতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্ত/প্ত হয়ে ওঠে।

‎কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সময়ে দলের বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেয়ো রোডে পৃথক কর্মসূচি পালিত হয়। ফলে ২১ জুলাইকে ঘিরে পুরো কলকাতাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎এদিকে শহীদ দিবসের সভামঞ্চে হামলা ও ভাঙ/চু/রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এ ঘটনার পর সোমবার (২০ জুলাই) গভীর রাতে মমতা ব্যানার্জী নিজেই বিড়লা তারামণ্ডলের সামনে সভাস্থলে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।