আপত্তিকর ভিডিও ভাইরাল, গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত

Mofossal Barta
প্রকাশিত July 22, 2026, 19:01 PM
আপত্তিকর ভিডিও ভাইরাল, গাজী নজরুলকে বহিষ্কার করলো জামায়াত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎তরুণীর সঙ্গে আ’প’ত্তি’কর ভিডিও ভাইরালের পর নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে ব/হিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
‎বুধবার (২২ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।


‎রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

‎বৈঠক শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।