• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‎হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ২০:১০ অপরাহ্ণ
‎হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ফিলিস্তিনের ইসলামি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়াকে নির্বাচিত করেছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে তিনি সংগঠনটির সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করছেন।

‎সোমবার হামাস এক ঘোষণায় জানায়, ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে খলিল আল-হাইয়াকে রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা হলো।

‎হামাসের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে খলিল আল-হাইয়ার গুরুত্ব গত বছর থেকেই উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পাশাপাশি গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর সংগঠনটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন।