• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাস হতে হবে।

‎প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

‎পদের নাম: সৈনিক

‎শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১

‎শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।

‎বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

‎বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

‎চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ

‎বৈবাহিক অবস্থা: অবিবাহিত

‎জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি

‎শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় কমপক্ষে জিপিএ- ৩.০০ থাকতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিম্নে উল্লেখিত বিষয়ে ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স থাকতে হবে।

‎আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

‎আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬ তারিখ

‎আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত

‎আবেদন পদ্ধতি: অনলাইনে