• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‎৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
‎৩ লাখেরও বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখেরও বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এসব বাসিন্দাকে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমার।

‎শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী সংকট নবম বছরে পদার্পণের দিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

‎২০১৭ সালের আগস্টে রাখাইনে একটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী সীমান্ত চৌকিতে হামলা চালানোর পর মিয়ানমারের সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের সময় প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

‎এর আগে গত কয়েক দশক ধরে মিয়ানমার সেনাবাহিনীর একের পর এক সহিংসতার জেরে দেশটি থেকে এসে বাংলাদেশে বসবাস করছিলেন লাখো রোহিঙ্গা। দেশটির সেনাবাহিনীর ওই অভিযানের ফলে নতুন করে আরও সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে।