• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

‎মঙ্গলবার (১১ আগস্ট) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জেসি বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদ ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত করতে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে দক্ষতা ও বাস্তবতার ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

‎২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ওই আন্দোলনে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে কেউ কেউ অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি জ্বালানি ইস্যুকেও রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করার চেষ্টা করছেন।

‎তিনি আরও দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।