• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ধুমধাম বিয়ের পর কনেপক্ষের অস্বীকার, ধর্ষণ মামলায় কারাগারে বর

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে ধুমধাম বিয়ের পর কনেপক্ষের অস্বীকার, ধর্ষণ মামলায় কারাগারে বর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ফরিদপুরের নগরকান্দায় ধর্মীয় ও সামাজিক রীতিতে বিয়ে, গায়ে হলুদ, নাচ-গান ও বরযাত্রার আয়োজনের পরও বিয়ে হয়নি- এমন দাবি করেছেন কিশোরী কনে ও তার পরিবার। অন্যদিকে ছেলের পরিবার বলছে, দুই পরিবারের সম্মতিতে গত ২২ মে ওই কিশোরীর সঙ্গে রুমন খন্দকার (২০) নামের ওই তরুণের বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধের জেরে তাকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। শনিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ।

‎অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা ওই মামলায় গত ২ জুলাই গ্রেপ্তার হন রুমন। দেড় মাস ধরে তিনি কারাগারে আছেন। তার পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

‎রুমন নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বিল্লাল খন্দকারের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।