• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
গ্যাসের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,


‎নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও দ্বিতীয় সিএনজি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকার জাবেদ ফিলিং স্টেশনের সামনে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের ফলে ওই সড়কে ছোট-বড় ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
‎ভুক্তভোগী চালকদের অভিযোগ, গত প্রায় দুই মাস ধরে তীব্র গ্যাস সংকট চলছে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার গ্যাসের চাহিদা থাকলেও ১১-১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ৮০ থেকে ১০০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে। পুরো জামালপুর জেলায় একটিমাত্র ফিলিং স্টেশন থাকায় বিভিন্ন উপজেলা থেকে ৪০-৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেও চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না, যা যাতায়াতেই শেষ হয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

‎অন্যদিকে জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আতিকুর রহমান বাবর বলেন, মূল গ্যাস সরবরাহ না থাকায় চালকদের পর্যাপ্ত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এতে তাদের কোনো গাফিলতি নেই।