• ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ণ
‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,


‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন বছর ধরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। আগামীকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলছে, মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এআই নজরদারিতে আসবে। ট্রাফিক আইন ভাঙলে অপরাধীকে দ্রুত শনাক্ত ও জরিমানা আদায় করা যাবে।
‎জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। ২০২৩ সালে চুরি-ডাকাতি রোধে বসানো হয় ১৪২৭টি সিসি ক্যামেরা। এতে খরচ হয় ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। এবার ২৫০ কিলোমিটার মহাসড়কের দুই পাশে ৭ শতাধিক ক্যামেরায় সংযোজন করা হচ্ছে এআই প্রযুক্তি।

‎হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপত্তা নিশ্চিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে। একই সাথে কার্যকর হচ্ছে স্বয়ংক্রিয় জরিমানার পদ্ধতি।

‎হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী বলেন, ‘উল্টোপথে গাড়ি চাপানো, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, রেজিস্ট্রেশন এগুলো শনাক্ত করার জন্য আমাদের কাছে এআই এর লেটেস্ট প্রযুক্তি আছে। এইসব প্রযুক্তির মাধ্যমে আমরা অপরাধ প্রবণতা কমাতে পারি।