২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, জানা গেল তারিখ

Mofossal Barta
প্রকাশিত September 3, 2026, 15:13 PM
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, জানা গেল তারিখ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আগামী বছর ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

‎নির্ধারিত সূচি অনুযায়ী, ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি, শুক্রবার। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১০ জানুয়ারি, রোববার। এরপর পাঁচ দিন বিরতির পর ১৫ জানুয়ারি, শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি, রোববার পর্যন্ত।


‎প্রথম ও দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

‎ইজতেমার প্রতিটি পর্বে ধর্মীয় বয়ান, নামাজ, তাসবিহ-তাহলিল, দোয়া ও ইবাদতের মধ্য দিয়ে মুসল্লিরা সময় কাটাবেন। বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের সাথিরাও এতে অংশ নেবেন।

‎২০২৭ সালের বিশ্ব ইজতেমাকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রস্তুতি নেওয়া হবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, ইজতেমা ময়দানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা হবে। এ ছাড়া ইজতেমার সময় টঙ্গী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হতে পারে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গণপরিবহন ও সড়ক ব্যবস্থাপনাতেও বিশেষ নজর দেওয়া হবে।