অনলাইন ডেক্স,
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের তুরাগ নদীর ওপর নবনির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে লেনগুলোর উদ্বোধন করেন।
মন্ত্রী জানান, ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত এই সার্ভিস সেতু দুটি জনসাধারণের সুবিধার জন্য সম্পূর্ণ টোলমুক্ত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও কোনো টোল নেওয়া হবে না। তিনি আরও জানান, প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত হলেও ইতোমধ্যে ৭২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সার্ভিস লেন চালুর ফলে মূল এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে যাবে।