শিক্ষার্থীর আইফোন নিয়ে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

Mofossal Barta
প্রকাশিত October 13, 2026, 10:17 AM
শিক্ষার্থীর আইফোন নিয়ে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষার্থীর আইফোন ১৬ প্রো ম্যাক্স নিয়ে যাওয়ার পাশাপাশি ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
‎
‎ভুক্তভোগী আবুল হাসনাত আয়ান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর দাবি, গত ২৬ সেপ্টেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কের একটি দোকান থেকে ১ লাখ ৫ হাজার টাকায় ব্যবহৃত ফোনটি কেনেন তিনি।
‎
‎আয়ানের অভিযোগ, গত ১০ অক্টোবর শ্রীপুর থানার এসআই মেহেদী হাসান টিটু তাঁর বাড়িতে গিয়ে ফোনটি চোরাই বলে দাবি করেন। এ সময় কেনার ক্যাশ মেমো ও বক্স দেখানোর পরও ফোনটি নিয়ে যান তিনি। পাশাপাশি ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের কথা বলে ১৭ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
‎
‎তবে এসআই টিটুর দাবি, চুরির মামলার তদন্তের অংশ হিসেবে ফোনটি উদ্ধার করা হয়েছে। টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।