সাংবাদিকদের সংবাদ কভারেজের জন্য বিশেষ আমন্ত্রণ

Mofossal Barta
প্রকাশিত November 1, 2026, 15:40 PM
সাংবাদিকদের সংবাদ কভারেজের জন্য বিশেষ আমন্ত্রণ
সংবাদটি শেয়ার করুন....

প্রাপক: সম্পাদক / বার্তা সম্পাদক / মাল্টিমিডিয়া ইনচার্জ
‎সকল গণমাধ্যম, ঢাকা।
‎
‎বিষয়: সাংবাদিক অরিত্র কুন্ডের বিরুদ্ধে দায়েরকৃত কথিত চাঁদাবাজি মামলায় গ্রেফতার, নির্যাতন ও কনডেম সেলে বন্দি রাখার ঘটনায় উচ্চ আদালতে রিট দাখিল-পরবর্তী প্রেস ব্রিফিংয়ের সংবাদ কভারেজে প্রতিনিধি ও মাল্টিমিডিয়া রিপোর্টার প্রেরণ প্রসঙ্গে।
‎
‎প্রিয় সহকর্মী,
‎
‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানবেন।
‎
‎সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক অরিত্র কুন্ডের বিরুদ্ধে দায়েরকৃত কথিত চাঁদাবাজির মামলায় গ্রেফতার, মারধরে আহত হওয়া এবং কারাগারে কনডেম সেলে বন্দি রাখার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
‎
‎এ ঘটনায় আইনি প্রতিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করা হবে। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ রিট পিটিশন দাখিল করবেন। রিট দাখিল-পরবর্তী সময়ে সাংবাদিকদের উপস্থিতিতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
‎
‎সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠন, ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা এবং পেশাগত অধিকার ও ন্যায়বিচারের দাবিকে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের লক্ষ্যে আপনাদের স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন সংবাদ প্রতিনিধি ও একজন মাল্টিমিডিয়া রিপোর্টার পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
‎
‎আপনাদের দায়িত্বশীল সংবাদ প্রচার ও আন্তরিক সহযোগিতা এ উদ্যোগকে আরও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি।
‎
‎প্রেস ব্রিফিংয়ের বিস্তারিত:
‎
‎- তারিখ: ১ নভেম্বর ২০২৬, রবিবার।
‎- সময়: বিকেল ৩টা।
‎- স্থান: সোনালী ব্যাংক চত্বর, হাইকোর্ট এলাকা, ঢাকা।
‎
‎সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
‎
‎ধন্যবাদান্তে,
‎
‎আরাফাত হিমেল
‎উপ-দপ্তর সম্পাদক
‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)
‎
‎যোগাযোগ: ০১৭০৭৫৬৯৫৯২