গাজীপুরে ব্যাপক বিক্ষোভ, পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া

Mofossal Barta
প্রকাশিত November 1, 2026, 13:35 PM
গাজীপুরে ব্যাপক বিক্ষোভ, পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এসব এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।
‎গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন মোতায়েনের কথা থাকলেও প্রয়োজন অনুযায়ী প্লাটুনের সংখ্যা বাড়ানো হবে। বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
‎
‎
‎এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের একাধিক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে মাটির বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও বিশৃঙ্খলা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
‎
‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি যানবাহনে ভাঙচুর চালান।
‎