মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর ( উপশহর ১ নং ব্লকের ডায়াবেটিক হাসপাতাল এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের উত্তর পাশে) থেকে এবার ৩১জন ছাত্র-ছাত্রী অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছে ০৩জন এবং পাশ করেছে ২৭ জন। এই কলেজের পাশের হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।
এ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার কলেজ প্রাঙ্গণে পরীক্ষায় পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর এর অধ্যক্ষ আহমেদ আহসান হাবিব এর সভাপতিত্বে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক কলেজের পরিচালক যথাক্রমে ডঃ গোলাম গাউস মন্টু, মোঃ শামীম কবির, শাহ্ মোঃ মমিনুল ইসলাম মোঃ মাসুম আল আমিন, আব্দুর রাকিব খান, মোঃ মোসাদ্দেক হোসেন শান্ত, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ লোকমান হাকিম, রোকনুজ্জামান, মোঃ রাকিবুজ্জামান, জিনাসাল ওয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ সিনথিয়া আক্তার, রহিমা খাতুন ও মেহেদী হাসান মুন্না।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৫ তম এবং জেলা পর্যায়ে তৃতীয়তম স্থান করেছে
ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর