দিনাজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ‎ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 31, 2026, 16:34 PM
দিনাজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ‎ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি।। জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎৩১ অক্টোবর-২০২৬ শনিবার দুপুরে দিনাজপুর ইনিসটিটিউ মাঠে আলোচনা সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
‎
‎ জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ।
‎
‎ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজার সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,সহ সভাপতি মাহবুব আহমেদ, এডভোকেট মোঃ আব্দুল হালিম, মোঃ আবুবকর ছিদ্দিক, হাসানুজ্জামান উজ্জল,মোঃ আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা তাতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী , পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমুখ।
‎আলোচনা সভা শেষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন -ফেস্টুন ও কবুতর উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি। সর্বশেষে একটি বর্ণাঢ্য রেলি মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন এমপির নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপি, জেলা যুবদল, পৌর যুবদল, কোতোয়ালি যুবদল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।