অনলাইন ডেক্স,
বেতন-ভাতার দাবিতে আবারও রাজধানীর মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মাঠে নেমেছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের কারণে মিরপুর-১১, মিরপুর-১২, প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সবাইকে সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।