চট্টগ্রামের রাউজানে রিমা দে নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা ফটিকছড়ি উপজেলার ২ নং কাঞ্চন নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেক বাড়িয়া চা বাগান সংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে–র মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, ৪ মাস ৪ দিন আগে রিমা দে এর সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে (২৬) এর বিয়ে হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, ৪ মাস ৪ দিন আগে রিমা দে এর সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকার খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে (২৬) এর বিয়ে হয়েছিল। প্রভা রাণী দে বলেন, শনিবার বিকাল ৩টায় সিঁড়ি থেকে পড়ে আমার মেয়ে আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে আমাকে ফোন করা হয়েছিল। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরী হাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ঘুরে তাদের পাইনি। পরে রাউজানে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মরদেহ পাই। মরদেহ পাওয়ার পর মেয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের জানানো হয়। মেয়ের নাকের পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়ে তিনি তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। ঘটনার পর রিমার স্বামী পালিয়ে গেছে বলেও তিনি জানান।