সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত তথ্যের বিষয়ে যা জানালো কৃষি মন্ত্রণালয়

Mofossal Barta
প্রকাশিত November 10, 2026, 13:47 PM
সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত তথ্যের বিষয়ে যা জানালো কৃষি মন্ত্রণালয়
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স,

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যেগুলো অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
‎তারা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তি তথ্য প্রচারিত হচ্ছে, যা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
‎
‎
‎গতকাল (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
‎
‎যাচাই ব্যতীত  কোনো তথ্য সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।