টেকনাফের চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলার আসামি যৌথ অভিযানে গ্রেফতার

Mofossal Barta
প্রকাশিত November 11, 2026, 16:39 PM
টেকনাফের চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলার আসামি যৌথ অভিযানে গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ হোসাইন:
‎
‎দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদস্য তিতাস হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১৮নং আসামিকে মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩:৪০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮নং আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা(২০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা (২০), পিতা-মৃত কামাল হোসেন, মাতা-বেগম বাহার, এইচ ব্লক, ০৫নং রুম, মুছনী ক্যাম্প, টেকনাফ, কক্সবাজার।
‎
‎উল্লেখ্য, সেনাবাহিনীর সদস্য তিতাস হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান পরিচালনার ফলে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
‎
‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এসআরবি-১৫। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎—-স্বাক্ষরিত—-
‎আ. ম. ফারুক
‎সহকারী পুলিশ সুপার
‎সহকারী পরিচালক(মিডিয়া)
‎পক্ষে অধিনায়ক
‎
‎
‎