বগুড়া ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

Mofossal Barta
প্রকাশিত March 12, 2025, 11:18 AM
বগুড়া ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত!!

বগুড়া ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঙ্গলবার (১১মার্চ) ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিম উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, বিপুল হাসান, মোন্নাফ,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস এম রানা, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, সাইদুজ্জামান নোমান,ছাত্রনেতা রেজা, সাহাদত হোসেন,রকি,জুয়েল রানা সহ ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।