আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মহীলাসহ প্রায় ১৬ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মারাত্মক আহত অবস্থায় ১১জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে শনিবার সকালে। ঘিওর থানায় উভয় পক্ষ পৃথক পৃথক মামলা দায়ের করেছে।
জানা গেছে, প্রায় ২৫ বছর আগে বীরসিংজুরী গ্রামের মোঃ দেলোয়ার হোসেন একই গ্রামের কাংঙ্গাল মিয়ার নিকট থেকে ৯ শতাংশ জমি ক্রয় করে। কিন্ত্র দীর্ঘ দিনেও সে জমি সঠিকভাবে বুজিয়ে দেয়নি। শনিবার সকালে দেলোয়ার হোসেন জমির বিষয়ে কথা বলতে গেলে দেলোয়ার গং ও রাজা গংরা ক্ষিপ্ত হয়ে বাঁশ, লোহার রড এবং শিকল দিয়ে মারামারি করলে উভয় পক্ষের লোকজন মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় ১১ জনকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক। বাকি আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, মারামারি বিষয়ে দুই পক্ষই পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। একজনকে আটক করা হয়েছে। আটককৃত রনিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।