ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানাঃ
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নং গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে (কেরু) এর বিরুদ্ধে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের বরাদ্দকৃত ০৫ টন চাউল আত্বসাতের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাইকগাছা উপজেলা পরিষদ থেকে সর্বমোট ১২ মেঃ টন চাউল বরাদ্দ হয়। যা গত ০৩/০৬/২৪ ইং তারিখে পর্যায়ক্রমে ২মেঃ টন ও ৫ মেঃ টন এবং সর্বশেষ ১৩/০৬/২৪ ইং তারিখে ৫ মেঃ টন চাউল অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে (কেরু) উত্তোলন করেন এবং উক্ত চাউল ঈদের আগেই বিতরণ শেষ করার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান স্বজনপ্রীতি দেখিয়ে নিজের পরিচিত লোকদের মাঝে ৫ মেঃ টন ও স্থানীয় এমপির নির্দেশনায় ২ টন চাউল বিতরণ করেছেন।কিন্তু বাকি ৫ মেঃ টন চাউল কোথায় রেখেছেন তার কোন হিসাব নেই। সর্বশেষ গত ২০/০৬/২৪ ইং তারিখে সকল দপ্তরে খোঁজাখুঁজির পরও কোন তথ্য না পাওয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণের ত্রাণের আত্বসাতকৃত উক্ত ০৫ মেঃ টন চাউল ফেরত পেতে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ওরফে কেরু বলেন,,,,, এবং পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার,,,,, বলে