জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

Mofossal Barta
প্রকাশিত April 14, 2025, 13:19 PM
জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

গত ৩০ মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি। পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা। এই কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা।

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক:  জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই।’

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান লিখেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভূত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।

পত্রিকাটা এর আগেও মহানবী (স.) কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান।’ 

তিনি আরো বলেন, ‘মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।গত ৩০ মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি। পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা। এই কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা।