নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি

Mofossal Barta
প্রকাশিত April 16, 2025, 15:10 PM
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি

একইসঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে তাতে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি।"

সংবাদটি শেয়ার করুন....

ডিজিটাল রিপোর্ট:  নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেয়নি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোন ডেটলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নয়।”

“আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে” বলেন মি. আলমগীর।

নিজেদের উদ্বেগের কারণগুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি।

মি. আলমগীর বলেন, “নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বেশ কিছু কাল থেকে বলে আসছি সেই বিষয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি, দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি অতি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই সমস্যাগুলোর সমাধান করতে হবে। একইসঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে তাতে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি।”